শিরোনাম
◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে? 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মদিনে গাভাস্কারের ঘোষণা, ৩৫ শিশুর অস্ত্রোপচারের সব খরচ বহন করবো

স্পোর্টস ডেস্ক: [২] ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারের আজ (১০ জুলাই) ছিলো ৭১তম জন্মদিন। জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে ৩৫জন শিশুর হৃদপিণ্ডে অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন ভারতের প্রথম ‘লিটন মাস্টার’।

[৩] ভারতের খাড়গড়ে অবস্থিত শ্রী সত্য সাঁই সঞ্জীবনী হাসপাতালের চাইল্ড কেয়ার কেয়ারে ৩৫ শিশুর অস্ত্রোপচারের সমস্ত খরচ বহন করার ঘোষণা দিয়েছেন গাভাস্কার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এসব শিশুর পরিবারের পক্ষে তাদের অস্ত্রোপচারের খরচ বহন করা সম্ভব নয়। গাভাস্কারের আর্থিক সাহায্য এই ৩৫ শিশুর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এমনটাই জানিয়েছে।

[৪] গাভাস্কারের ঠিক ৩৫ জন শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। ভারতের জার্সিতে গাভাস্কারের সেঞ্চুরিসংখ্যা ৩৫টি। এজন্যই সংখ্যাটা বেছে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। ‘টাইমস অব ইন্ডিয়া’কে তিনি বলেন, ‘সাহায্য করার অনেক ক্ষেত্র আছে, তবে শিশুদের গুরুত্ব আলাদা। তারা পরিবারগুলোর খুশির উৎস এবং তাদের ভবিষ্যতের আশা। - বাংলানিউজ

[৫] এই উদোগের পেছনের কারণ সম্পর্কে সাবেক এই ডানহাতি ওপেনার বলেন, ‘দুঃখজনকভাবে, জন্মগত হৃৎপিণ্ডের সমস্যা ভারতে অনেক বেশি দেখা যায়। অনেকেই এ কারণে বাঁচতে পারে না এবং অনেকের সম্ভাবনা শেষ হয়ে যায়। এবং তাদের অধিকাংশই দরিদ্র এবং এদেশে তাদের যতœও নেওয়া হয় কম, ‘হার্ট অব হার্ট ফাউন্ডেশন’ নামের যে সংস্থার সঙ্গে আমি কাজ করি, তারা এমন শত শত শিশুকে নয়া রায়পুর, পালওয়াল, হরিয়ানা এবং নাভি মুম্বাইয়ের খাড়গড়ে শ্রী সত্য সাঁই সঞ্জীবনী সেন্টার ফর চিলড্রেন হার্ট কেয়ারের মাধ্যমে বিনামূল্যে জীবন উপহার দিচ্ছে। - টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়