শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পান্থপথে উদ্ধারকৃত লাশটি জামালপুরের মোমেনা বেগমের, আটক ১

ইসমাঈল ইমু : [২] রাজধানীর পান্থপথ থেকে যে নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে, তার পরিচয় জানা গেছে। মোমেনা বেগম নামের ওই নারীর বাড়ি জামালপুরে। মোমেনা বেগমকে হত‌্যার ঘটনায় সিসি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

[৩] কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, লাশ উদ্ধারের পর রাস্তায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে ওই নারীকে হত্যা ও লাশ ফেলে যাওয়ার দৃশ‌্য দেখা গেছে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হত‌্যাকাণ্ডে আরো কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিহত নারীর স্বজনদের ডাকা হয়েছে।

[৪] শুক্রবার সকালে পান্থপথে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়