শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুলাউড়া গ্রাম থেকে গৃহবধূ মুন্নি আক্তারের(২৮) লাশ উদ্ধার করে। মুন্নির স্বামী নাহিম মিয়া কুলাউড়ার এক বেসরকারি কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিম মিয়া তার স্ত্রী মুন্নিকে নিয়ে কুলাউড়া গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। আজকে দুপুর পর্যন্ত সেই বাসার দরজা না খোলায় বাসার অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে। পুলিশ বলছে, বাসায় মুন্নির স্বামী নাহিম মিয়াকে বাসায় পাওয়া যায়নি। সে পলাতক রয়েছেন।

[৪] কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, গৃহবধূ মুন্নির লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে সে মারা গেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়