শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কসবায় এলোপাতাড়ি কুপিয়ে যুবককে হত্যা: মোটরসাইকেল ছিনতাই

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলার কসবায় জনি (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর তার মোটরসাইকেল নিয়ে গেছে দূর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার কুটি ইউনিয়নের বগীর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি ব্রীজের খাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। নিহত জনি ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

[৩] কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনির উপজেলার কুটির চৌমুহনী এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজ আছে। সে প্রতিদিন রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতেও মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে দূর্বৃত্তরা জনির পথ গতিরোধ করে। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

[৪] তিনি আরও জানান, পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়ে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পা;দনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ