শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘মহিষ’ পালন করছেন মোস্তাফিজুর রহমান

রাহুল রাজ: [২] ক’রোনা ভাইরাসের কারণে ঘরবন্দী জীবন-যাপন করছেন ক্রিকেটাররা। বেশির ভাগ ক্রিকেটার নিজ গ্রামে অবস্থান করছেন। ঠিক মরণঘাতী এই ভাইরাসের কারণে গ্রামের বাড়ি সাতক্ষীরায় অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।

[৩] যেসব ক্রিকেটাররা সবসময়ই মাঠের মধ্যে ব্যস্ত রাখেন, সেসব ক্রিকেটাররা দীর্ঘ সময় কি করেই বা ঘরে বসে থাকবেন? তাইতো মাঠে খেলতে না পারলেও মাঠেই মহিষ পালন করছেন। ক’রোনা কালীন এই সময়ে নিজেকে ব্যস্ত রাখতে, শখের জিনিস দিয়ে ব্যস্ত কাঁটার বয় খ্যাত ফিজ। করোনাতে তার শখের কবুতরও ডাবল শতক হাঁকিয়েছে।

[৪] ক’রোনাকালীন নিজেকে ব্যস্ত রাখার বিষয়ে মোস্তাফিজ বলেন, “যেহেতু কিছু করার নেই, ভাবলাম কিছু এটা করি। দুটো গাভী মহিষ কিনে ফেললাম। মহিষের দুধ খুব ভালো লাগে। আগের ঈদে তিনটি কিনেছিলাম। এবার যোগ হয়েছে দুটো। সামনে আরও তিন-চারটা কিনব। গরুর খামার করতে চেয়েছিলাম। অনেকে পরামর্শ দিল, গরুর থেকে মহিষে ভাল হবে। আমাদের এলাকায় গরুর চেয়ে মহিষের চাহিদাই বেশি।”

[৫] এছাড়া মোস্তাফিজের পুরনো শখ হচ্ছে কবুতর পোষা। ক’রোনার আগে তার কবুতরের সংখ্যা ছিল ১৮১টি। এখন ডাবল শতক হাঁকিয়ে তার কবুতরের সংখ্যা হয় ২২০টি। নিজের প্রিয় সখ নিয়ে মোস্তাফিজ আরও বলেন, “বাড়িতে আসার পর বাচ্চা রেখেছিলাম ২৮টা। কিছু কিনেছিলাম। কদিনের মধ্যে দেখি ২০০ ছাড়িয়ে গেছে। বৃষ্টিতে কবুতরের ক্ষতি হয় বলে এটি কমিয়ে ফেলার চিন্তা করছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়