শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৫৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৬ জন, মোট আক্রান্ত ১১০৩১জন

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] এর মধ্যে নগরীতে ১৭৬ জন ও ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরীতে ৫ জন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

[৩] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৩৮ জন, সিভাসুতে ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮ জন, শেভরণ ল্যাবে ৭৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৪] ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, বুধবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১২৬৫ টি। এর মধ্যে ২৭৬ টি বিআইটিআইডিতে, ২০৬ টি সিভাসুতে, ২৩৭ টি চমেকে, ১৭০ টি চবিতে, ১৩২ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ২৪৪ টি শেভরণ ল্যাবে এবং ০০ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৫] উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮৩ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৩, চন্দনাইশের ৮, পটিয়ার ৫, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৭, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ২০, মিরসরাইয়ের ৬ ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

[৬] শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩২৪ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ