শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিন্স বিন নায়েফকে চুরির ১৫ বিলিয়ন ডলার ফেরতে বিন সালমানের নির্দেশ

রাশিদ রিয়াজ : [২] সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গঠিত দুর্নীতি দমন কমিটি সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে দুর্নীতি ও অসাধু অভিযোগ চূড়ান্ত করেছে। ২০১৭ সালে ক্রাউন প্রিন্সের পদ থেকে বিন নায়েফকে পদচ্যুত করা হয়। মিডিল ইস্ট মনিটর

[৩] ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ৬০ বছরের বিন নায়েফকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হচ্ছে বিন নায়েফ ব্যক্তিগত এ্যাকাউন্ট ও বিভিন্ন সৌদি কোম্পানির টাকা একটি নেটওয়ার্কের মাধ্যমে বিদেশে পাচার করেন। তিনি তখন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিন নায়েফ রিয়াদে আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের তদারকি করছিলেন। প্রথমে বিন নায়েফ তার বাবা প্রিন্স নায়েফের প্রধান সহকারি হিসেবে মন্ত্রণালয়ে দায়িত্ব পান এরপর ২০১২ সালে মন্ত্রী হিসেবে নিয়োগ পান।

[৫] বিন নায়েফের সমর্থকরা তার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন এটি মিথ্যা। সৌদি আরবের সাবেক বাদশাহ আব্দুল্লাহ ২০০৭ সালে একটি রাজকীয় ফর্মান জারি করে বিন নায়েফের সমস্ত কার্যক্রমকে অনুমোদন করেন। পরে তার ব্যয়ের বিষয়ে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। বিন নায়েফ যে সৌদি তহবিলের অপব্যবহার করেননি তা প্রমাণে প্রয়োজনীয় দলিলপত্র জমা দেয়া হয়।

[৬] সিআইএ’র সাবেক পরিচালক জন ব্রানন্যান কয়েক দশক ধরে কাজ করেছেন বিন নায়েফের সঙ্গে। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন তার মনে হয় না এধরনের কোনো অর্থ আত্মসাতের সঙ্গে বিন নায়েফ জড়িত থাকতে পারেন।

[৭] সন্ত্রাস দমনে অর্থব্যায়ের ব্যাপারে বিন নায়েফের বিরুদ্ধে একবার ৫ বিলিয়ন ডলার খরচের বিষয়ে অভিযোগ ওঠার পর সৌদি রাজকীয় আদালতের প্রধান খালেদ আল-তুওয়াইজরি সাবেক বাদশাহ আব্দুল্লাহর লেখা একটি চিরকুট পান যাতে আরবিতে লেখা ছিল ‘কোনো সমস্যা নেই’।

[৮] তবে বিন সালমানের নির্দেশে গঠিত দুর্নীতি কমিটির তদন্তে বলা হচ্ছে বিন নায়েফ অর্থ পাচার করেছেন। এই কমিটি সৌদির সাবেক মন্ত্রী, ধনাঢ্য ব্যবসায়ী সহ ৩ শতাধিক ব্যক্তিকে আটক করে বিন নায়েফ তাদের অন্যতম।

  • সর্বশেষ