শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় রান্নাঘরে ‘গ্যাসপাইপ বিস্ফোরণ: দগ্ধ হয়ে শিশুসন্তানসহ এক দম্পতির মৃত্যু

সাভার প্রতিনিধি: [২] আশুলিয়ার দুর্গাপুর পূর্বচালা এলাকায় শহীদ মিয়া নামে এক ব্যক্তির দোতালা বাড়ির নিচতালায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম জানান।

[৩] ঘটনাটি গত শনিবারের হলেও বুধবার পুলিশের কাছে স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন।

[৪] এসআই সামিউল বলেন, “বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এক পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি বুধবার। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। শনিবার ঘটনার দিন কেউ বিষয়টি পুলিশকে জানায়নি। কেন জানায়নি তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
“প্রাথমিক তদন্তে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার বিষয়টি জানা গেছে। তবে অধিকতর তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

[৫] নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার চণ্ডীপাশা গ্রামের আবুল কাশেম (২৮), স্ত্রী ফাতেমা বেগম (২২) ও ছয় বছরের মাদ্রাসা ছেলে আল-আমিন।

[৬] কাশেম স্থানীয় কন্টিনেন্টাল নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর ফাতেমা একই এলাকার সাউদার্ন নামে অপর একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

[৭] কাশেমের মামা আজিজুল ইসলাম বলেন, “কাশেমসহ তার পুরো পরিবার অগ্নিদগ্ধ হয়েছে এমন খবর পেয়ে ছুটে আসি আমি। ততক্ষণে তাদের একটি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠানো হয়। পরদিন রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কাশেমের শিশু সন্তান আল-আমিন মারা যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়