শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সখীপুর পৌরসভার মেয়র আবু হা‌নিফ আজাদ কোভিড-১৯ এ আক্রান্ত

সাইফুল সানি, সখীপুর প্র‌তি‌নি‌ধি : [২] টাঙ্গাইলের সখীপুর পৌরসভার মেয়র বীর মু‌ক্তিযোদ্ধা আবু হা‌নিফ আজাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বা‌স নিতে সমস্যা হচ্ছিলো।

[৩] মঙ্গলবার রাত ১২টা ৩০ মি‌নিটে শেষ খবর পাওয়া পর্যন্ত প‌রিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নেয়ার প্রস্তু‌তি চলছিলো। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক মে‌ডিকেল অফিসার (আরএমও) ডা. শা‌হীনুর আলম এ তথ্য নি‌শ্চিত করেছেন।

[৪] হালকা জ্বর ও গলা ব্যথার উপসর্গ দেখা দেয়ায় গত শ‌নিবার তার নমুনা নেয়া হয়। মঙ্গলবার রাতে টাঙ্গাইল সি‌ভিল সার্জন অ‌ফিস থেকে মুঠোফানে মেয়রের কোভিড পজে‌টিভের বিষয়‌টি জানানো হয়।

[৫] মেয়র আবু হা‌নিফ আজাদের ছেলে কামরুল হাসান আজাদ তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়