শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে মেয়েকে পুকুরে ফেলে মা নিরুদ্দেশ

সিরাজুল ইসলাম: [২] সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের মুরারিপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সুমাইয়া।

[৩] বাণিবহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম জানান, সুমাইয়ার বাবা আলমগীর হোসেনের সঙ্গে তার মা অনুফা বেগমের বিরোধ চলছিলো। ৬ মাস ধরে তারা পৃথক থাকছেন। অনুফা বেগম বাণিবহ ইউনিয়নের বার্থ বিলপাড়া গ্রামে বাবা হবিবর রহমানের বাড়িতে বসবাস করছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে অনুফা তার এক বছরের মেয়ে সুমাইয়াকে কোলে করে নিজবাড়ি থেকে ৩০০ গজ দূরে মুরালিপুর গ্রামের আব্দুল মজিদের পুকুর পাড়ে যায়। কিছু সময় পর স্থানীয়রা তাকে খালি হাতে ফিরতে দেখেন। বেলা সাড়ে ১১টার দিকে ওই পুকুর থেকে শিশু সুমাইয়ার মৃত দেহ স্থানীয়রা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে অনুফা তার মেয়েকে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। তার অনুফার আগেও একটা বিয়ে হয়েছিলো। সে সংসারে তার দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া একটি মেয়ে রয়েছে।

[৪] রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তারা শিশুটির মরদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবার বিকাল পর্যন্ত অনুফা বেগমের সন্ধান তারা পাননি। শিশুটির বাবাকে খোঁজা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়