শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের সিদ্ধান্ত প্রস্তাব অনুসারে ইসরায়েলের সঙ্গে আলোচনায় প্রস্তুত ফিলিস্তিন

ইমরুল শাহেদ : [২] রোববার ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএফএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক কোয়ার্টেটের এক আয়োজনে এ কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে। এক্সপ্রেস ট্রিবিউন, ডব্লিউএএফএ

[৩] আব্বাস এবং অ্যাঞ্জেলা মার্কেল আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন। বিশেষ করে অধিকৃত এলাকাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে উদ্ভূত পরিস্থিতি আলোচনায় স্থান পেয়েছে।

[৪] ডব্লিউএএফএ’র প্রতিবেদনে বলা হয়, ‘প্রেসিডেন্ট আব্বাস আলোচনার শুরুতেই ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য হওয়ার জন্য স্বাগত জানান জার্মানিকে। একইসঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, তার দেশ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইন ও ন্যায়-নীতিকে অকুন্ঠ সমর্থন দিয়ে যাবে।’

[৫] তিনি বল প্রয়োগে অধিকৃত এলাকাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বিষয়ে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত প্রস্তাবকে সমর্থন করায় জার্মানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

[৬] মধ্যপ্রাচ্য কোয়ার্টেট প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। এতে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ।

[৭] চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বন্দ্ব অবসান কল্পে হোয়াইট হাউসে বসে একটি পরিকল্পনা তৈরি করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। ট্রাম্পের পরিকল্পনায় জেরুজালেমকে ইসরায়েলের অবিভাজিত রাজধানী ঘোষণা করা হয়।

  • সর্বশেষ