শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুয়েজ খালের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে চবাহার বন্দর: ইরান

ইয়াসিন আরাফাত : [২] ইরানে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার সমুদ্রবন্দর শিগগিরই ইউরোপের সঙ্গে এশিয়ার বাণিজ্যিক রুট হিসেবে সুয়েজ খালের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর- চবাহারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুররহিম কুর্দি। পার্সটুডে

[৩] রোববার এ প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জার্মানির হামবুর্গ থেকে রাশিয়া ও ইরান হয়ে ভারতের মুম্বাই পৌঁছাতে সময় লাগে ঐতিহ্যবাহী সুয়েজ রুটের অর্ধেকেরও কম। তিনি জানান, ভারত থেকে ব্যবসায়িক পণ্য চবাহার বন্দর হয়ে জার্মানিতে পৌঁছাতে সময় লাগে ১৪ থেকে ১৬ দিন। অথচ সুয়েজ খাল হয়ে বড় জাহাজে করে এই পণ্য ইউরোপে পৌঁছাতে সময় লাগে ৩৮ দিন।

[৪] চবাহার সমুদ্রবন্দরের ব্যাপক সম্ভাবনার কথা বিবেচনা করে এটির উন্নয়নে ইরান বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করেছে।সেইসঙ্গে বিশ্বের যেকোনো দেশ ও কোম্পানিকে তাদের নিজস্ব ব্যবহারের জন্য এই বন্দরে পুঁজি বিনিয়োগের সুযোগ মুক্ত করে দিয়েছে তেহরান।

[৫] ইরানের পর এখন পর্যন্ত ভারত এই বন্দরে সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করেছে। আফগানস্তানসহ মধ্য এশিয়ার ভূমিবেষ্টিত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে এই সমুদ্রবন্দর ব্যবহার করতে চায় ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়