শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিয়া সালমার কবিতা

বাঁশির সুরে মন উতলা বন্ধ ঘরে,
বাঁশরিয়া বাইরে আমি অন্তঃপুরে।
মন পবনে নাও ছুটেছে তীব্র স্রোতে,
বাঁশি ডাকে সন্ধ্যা দুপুর মধ্যরাতে।

চাঁদ মিশেছে জলের সাথে উজান ঢলে,
জোয়ার ভাটা চলছে মনের গহন তলে।
কৃষ্ণ-রাধার বিরহ আজ ভুবন জুড়ে,
অন্তসলীল যুমনা বয় হৃদয় পুরে।

আগল ভেঙে মন ছুটেছে বাঁশির টানে,
ভালবাসার ঢেউ তুলেছে সবার প্রাণে।
আনন্দ আজ ছড়িয়ে আছে লক্ষ সাজে,
আমার আমি হারিয়ে গেছে বিশ্ব মাঝে।

  • সর্বশেষ