শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান জামান খান: স্মৃতির পাতায় মেরিন ফিসারিজ একাডেমী

হাসান জামান খান:  মেরিন ফিশারিজ একাডেমী, সংক্ষেপে এমএফএ। একটি পেশাভিত্তিক সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। চট্টগ্রাম শহর থেকে ৩ কি.মি. দক্ষিণে কর্ণফুলী নদীর পাড়ে দৃষ্টি নন্দন এক প্রতিষ্ঠান। এলাকার নাম ইছানগর। কাক ডাকা ভোর থেকেই একাডেমী প্রাঙ্গণে শুরু হয় ক্যাডেটদের পদচারণা। ব্যাস্ত হয়ে পড়ে দেশের জন্য দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করার কারিগররা। একসময় প্রশিক্ষণ শেষে নটিক্যাল সায়েন্স , মেরিন ইঞ্জিনিয়ারিং আর মেরিন ফিসারীজ এই তিন বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ক্যাডেটরা দেশে ও বিদেশে মৎস্য ট্রলার, সামুদ্রিক জাহাজ কিংবা মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলে। এভাবেই পথ চলতে চলতে একদিন ওরাই হয় সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন কিংবা চীফ ইঞ্জিনিয়ার নয়তো ফিশিং ট্রলারের স্কিপার। আবার কেহ হয়তো অধিষ্ঠিত হয় মেরিটাইম শিল্পের সম্মানজনক কোন এক পদে।
২০০৮ থেকে ২০০৯। ঐ এক বছর প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি বলে আজও আমি গর্বিত। একাডেমীকে ঘিরে স্বপ্ন ছিল অনেক। সময়ের স্বল্পতায় অনেক কিছুই বাস্তবায়ন সম্ভব হয়নি, তবে ভিত রচিত হয়েছিল। একাডেমী এখন নতুন রূপে। আর এ কাজে প্রশংসণীয় ভুমিকা অব্যাহত রেখে যাচ্ছেন বর্তমান অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক আহমেদ, বিএন। একাডেমীতে বিদায়ী ভাষন দিয়েছি সে অনেক দিন হলো তবে স্মৃতির পাতায় আজও মেরিন ফিসারিজ একাডেমী। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়