শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় একদিনে মৃত্যু ৩, নতুন শনাক্ত ২৫

নোয়াখালী প্রতিনিধি: [২] রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, মৃত ব্যক্তিরা বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও কবিরহাটের বাসিন্দা। এছাড়া নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৩] এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৬৪ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১০৩ জন।

[৪] তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৮৩ জন।

[৫] নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলা ভিত্তিক- সদর উপজেলায় সর্বোচ্চ ৬৯৩ জন, বেগমজঞ্জে ৬৬৫ জন, চাটখিলে ১৪১ জন, সোনাইমুড়ীতে ১১৯ জন, কবিরহাটে ২৪৫ জন, কোম্পানীগঞ্জে ১২৩ জন, সেনবাগে ১০২ জন, হাতিয়ায় ৩৭ জন ও সুবর্ণচরে ১৩৯ জন সহ জেলায় মোট ২২৩৯ জন আক্রান্ত।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়