শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাদবাগানে গাঁজা চাষ ও চিলেকোঠায় বাংলা মদ তৈরি করতেন তিনি!

সুজন কৈরী : [২] সাভারের রাজাশন এলাকায় শনিবার অভিযান চালিয়ে ফ্রান্সিস গোমেজ (৬০) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। ফ্রান্সিস বাড়ির ছাদবাগানে গাঁজা চাষ ও চিলেকোঠায় বানাতেন দেশীয় বাংলা মদ।

[৩] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, অভিযানকালে ফ্রান্সিসের বাড়ি থেকে ৫টি গাঁজা গাছ এবং দেশীয় মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১ হাজার লিটার মদ জব্দ করা হয়।

[৪] ফ্রান্সিস গোমেজ দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে নিজ বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলকোঠায় বাংলা মদ তৈরি করে সেগুলো সাভার ও মিরপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করছিলেন তিনি।

[৫] সাজেদুল ইসলাম সজল আরও জানান, রাজধানীর দারুস সালাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ব্যাটালিয়নের পৃথক আভিযানিক দল। আটকরা হলেন- আব্দুল বাসেদ (২৪), কুতুবুল আলম (২৫) ও ববি (২০)।

[৬] আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা সাজেদুল ইসলাম।

  • সর্বশেষ