শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যানচালককে বেধড়ক পেটালেন কালীগঞ্জ পৌর কাউন্সিলর

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ প্রতিনিধি : [২] ঝিনাইদহের কালীগঞ্জে ভ্যান চালককে বেধড়ক পিটিয়ে জখম করেছে ফাইজুর রহমান চুন্নু নামের এক পৌর কাউন্সিলর। ভ্যান চালকের নাম সোনাতন দাস। সোনাতন কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে।

[৩] কাউন্সিলরের ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সিমেন্ট না কেনায় শুক্রবার (৩ জুলাই) বিকালে কাঠের লাঠি দিয়ে তাকে পিটিয়ে জখম করে

[৪] ভ্যান চালক সোনাতন দাস জানায়, আমার জামায় ২০ বস্তা সিমেন্ট কেনার জন্য বাজারে পাঠায়। এছাড়া ফাইজুর রহমান চুন্নুর ব্যবসায়ীক প্রতিষ্ঠান শিশির কনা এন্টার প্রাইজ নামে ওই সিমেন্টের দোকানে ২০ হাজার টাকা বকেয়া পরিশোধ করে দিতে বলে। আমি সে ভাবেই কাউন্সিলরের দোকানে টাকা পরিশোধ করে অন্য একটি দোকান থেকে সিমেন্ট কিনে বাড়ি ফিরি। সন্ধ্যায় আবার বাজারে আসলে চুন্নু আমাকে ডেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের গোডাউনে নিয়ে বেধড়ক পিটাতে থাকে। এরপর আমি অসুস্থ্য হয়ে পড়লে বাইরে বের করে চলে যেতে বলে।

[৫] ভোক্তভোগীর বড় বোন লক্ষী রানী জানান, ভাইকে বিনা কারনে পিটিয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে না। আমি এর সঠিক বিচার চাই।

[৬] দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উজ্জল অধিকারী জানান, আমি এখনো পর্যন্ত বিষয়টি পরিস্কার জানি না। তবে বিনা অপরাধে যদি মারপিট করে থাকে তবে অবশ্যই বিষয়টি নিন্দনীয়।

[৭] কালীগঞ্জ থানার ওসি মো. মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়