শিরোনাম
◈ বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী ◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ ◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন পথে হেফাজতে ইসলাম? ভিতরে বাইরে মেরুকরণ

ডেস্ক রিপোর্ট : দেশের অন্যতম কওমি শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক নির্বাচনের জের এখন হেফাজতে ইসলাম বাংলাদেশে। হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক পদ থেকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি দেওয়ার পর আমির আল্লামা আহমদ শফীর অনুসারীদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। সর্বশেষ শফীপুত্র মাওলানা আনাস মাদানির একটি ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে আনাস মাদানি দাবি করেন জামায়াতের সঙ্গে কানেকশন রয়েছে মাওলানা জুনায়েদ বাবুনগরীর। এর পর থেকেই ফের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।

ওই ফোনালাপ ফাঁস হওয়ার পর আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে বলেন, ‘অতীত বর্তমান কোনো সময়ই জামায়াতের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। বরং বিভিন্ন বয়ানে জামায়াতের ভ্রান্ত আকিদা নিয়ে আমি দেশবাসীকে সচেতন করে আসছি।’

নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের এক নেতা বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীর বিরোধ এখন গোপন কিছুই নয়। এ দুই নেতার অবস্থান দুই মেরুতে। তাদের বিরোধে খ-বিখ- হয়ে যেতে পারে হেফাজতে ইসলাম। জানা যায়, হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক হিসেবে প্রবীণ শিক্ষক আল্লামা শেখ আহমদকে ওই মাদ্রাসার মজলিসে শুরা নিয়োগ করলে হেফাজতে ইসলামের আমির ও মহাসচিবের মধ্যকার পুরনো বিরোধ ফের চাঙ্গা হয়। জুনায়েদ বাবুনগরীর অনুসারীদের দাবি, শফীপুত্র ও হেফাজতের প্রচার সম্পাদক আনাস মাদানির চক্রান্তে হাটহাজারী মাদ্রাসা থেকে পদবঞ্চিত হয়েছেন বাবুনগরী। যদিও শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন আনাস মাদানি ও তার অনুসারীরা।

সর্বশেষ কয়েকদিন আগে ‘অজ্ঞাত’ এক বক্তের সঙ্গে আনাস মাদানির একটি ফোনালাপ ফাঁস হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ফোনালাপে আনাস মাদানি দাবি করেন, হেফাজত মহাসচিব মাওলানা বাবুনগরীর সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। তিনি জামায়াতের সঙ্গে নিয়মিত বৈঠক করেন। জামায়াতের সঙ্গে আঁতাতের কারণে ঢাকা ঘেরাও কর্মসূচিতে হেফাজত নেতা-কর্মীদের মার খেতে হয়েছে। এদিকে গত ১ জুলাই হাটহাজারী মাদ্রাসায় জরুরি বৈঠকে বসেন মাদ্রাসার সিনিয়র শিক্ষকরা। ওই বৈঠকে মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আবদুস সালাম, মাওলানা আহমদ দিদার কাসেমীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সবাই একযোগে কাজ করার মত পোষণ করেন। মাদ্রাসা বিষয়ে নেওয়া শুরা কমিটির সিদ্ধান্ত মেনে কাজ করার প্রতিশ্রুতিও দেন উপস্থিত শিক্ষকরা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়