শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়া-সীতারামপুর সরকারী খালপাড়ে অবৈধ স্থাপনা

আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়া- সীতারামপুর সরকারী খাল পাড়ে অবৈধভাবে গড়ে উঠেছে নানানপ্রকার স্থাপনা।স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতে দিনে খাল পাড়ে গড়ে ওঠা বসতবাড়ী, মৎস্য- ঘের, পুকুর, বাঁধ, বসতবাড়ি, রাস্তা ও পোল্টি-ফার্মসহ সব ধরনের স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। দখলকারীদের এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে নিজ নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কাশিয়ানী উপজেলা প্রশাসন।

[৩] আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম আমাদের এ প্রতিনিধিকে বলেছেন. বেথুড়ি গ্রামে অবস্থীত সরকারী খাল পাড়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে রাতে এবং দিনে মৎস্য- ঘের, পুকুর, বাঁধ, বসতবাড়ি, পোল্টি-ফার্মসহ নানান প্রকার স্থাপনা গড়ে তুলেছেন।

[৪] সংশ্লিস্ট ব্যাক্তিদের আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ দায়িত্বে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।বেধে দেয়া সময়সীমার মধ্যে স্থাপনাগুলো সরিয়ে না নেয়া হলে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ সরকারী খাল দখলমুক্ত করা হবে।

[৫] উপজেলা প্রশাসন আরো বলেন.সরকারী খাল পাড়ে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনার কারনে খালটিতে পানি প্রবাহসহ নানান ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক।

[৬] অন্যদিকে এলাকাবাসী বলেছেন, খালটি দখলমুক্ত হলে এলাকার উৎপাদিত ফসল নৌ-পথে পরিবহনে সহজলভ্য হবে। বোরো মৌসুমে চাষীরা অত্যন্ত সহজে জমিতে সেচ দিতে পারবে। এছাড়াও দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ