শিরোনাম
◈ তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত ◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিতা-পুত্রকে হত্যা: পুলিশি নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ভারতে

আসিফুজ্জামান পৃথিল : [২] কয়েকদিন আগে লকডাউনের নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট বেশি ব্যবসায়ী পি জয়রাজ ও তার পুত্র জে বেনিককে ধরে নিয়ে যায় পুলিশ। পরে প্রচণ্ড শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন এবং বেধরক পিটুনিতে পুলিশ হেফাজতে নিহত হন তারা। এবিসি নিউজ, দ্য ওয়াল, প্রিন্ট।

[৩] দক্ষিণের শহর সান্তানকুলামের এই ঘটনাকে দেশটির দূর্বল বিচার ব্যবস্থা ও পুলিশের নৃশংসতার প্রতীক হিসেবে দেখছেন ভারতীয়রা। প্রতিবাদকারীরা বলছেন, ভারতের দরিদ্র ও নিচু জাতের মানুষেরা প্রায়শই এই ধরণের নির্যাতনের শিকার হন যা স্পষ্টতই বর্ণবাদ।

[৪] নিহত দুজনের পারিবারিক আইনজীবি পিএম বিষ্ণুভারথানান এবিসিকে বলেন, ৪টি কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ, মেডিক্যাল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেল কর্তৃপক্ষ। যদি তাদের কেউ ঠিকমতো নিজেদের কাজ করতেন, আইন মানতেন, এই হত্যাকাণ্ড ঘটতই না।’

[৫] মধ্য জুনে, কারফিউ দেবার ১৫ মিনিট পরে দোকান খুলে রাখায় আটক করা হয় কাঠমিস্ত্রি জয়রাজকে। তার ছেলে বাঁধা দিলে তাকেও তুলে নেয়া হয়। থানার আশেপাশে থাকা ব্যক্তিরা বলছেন, তাদের প্রচণ্ড কাতরানির আওয়াজ তারা শুনেছেন। ময়নাতদন্ত বলছে, দুজনকেই যৌন নির্যাতন করা হয়েছিলো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়