শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বড়লেখায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা : হামলায় আহত

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] বুধবার বিকেল ৩টা থেকে তিনি প্রেমিকের বাড়িতে টানা ১৯ ঘন্টা অনশন করেন। প্রেমিকের মা ও ভাই-বোনের হামলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টায় অজ্ঞান হয়ে পড়লে গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আহত নাজমিন বেগম প্রেমিক কালন মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ লিখিত দিয়েছেন। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী একটি মহল নানামূখি তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

[৩] শুক্রবার(৩ জুলাই) খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের আলা উদ্দিনের ছেলে কালন মিয়া পাশের খুটাউরা গ্রামের তাজ উদ্দিনের অষ্টাদশী মেয়ে নাজমিন বেগমের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ৩১ মার্চ কালন মিয়া নাজমিনের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর মেয়েটি বিয়ের জন্য কালনকে চাপ দিলে সে আশ্বাস দেয়। একপর্যায়ে সে বিয়েতে অসম্মতি জানালে নাজমিন বিষয়টি তার বাবা-মাকে জানায়। তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার মুরব্বিদের জানালে তারা নি®পত্তির আশ্বাস দেন।

[৪] সন্ধ্যায় সরেজমিনে গেলে নাজমিন বেগম জানান, ‘কালনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সর্ম্পক। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। বিয়ের চাপ দেয়ায় প্রথমে আশ্বাস দিলেও পরে টালবাহানা শুরু করে। গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে নিলেও পরে বিয়েতে রাজি হয়নি। শারীরিক সম্পর্কের বিষয়টিও অস্বীকার করছে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার (প্রেমিক) বাড়িতে অবস্থান করেছি। এসময় তার স্বজনরা আমাকে মারধর করেছে। বাড়ি থেকে বের করে দিতে মেরে ফেলার হুমকি দেয়। কিন্ত আমি বের হইনি। সে (প্রেমিক) যদি আমাকে বিয়ে না করে তবে তার বাড়িতেই আমি আত্মহত্যা করবো।’

[৫] তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস জানান, উভয় পক্ষের কথা শুনে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। আপোস মীমাংসায় উভয়পক্ষ রাজিও হয়। কালন মিয়া নাজমিনকে স্ত্রী হিসেবে মর্যাদা দেবে স্বীকার করে তারা ৩ দিন সময় নেয়। কিন্তু শেষ পর্যন্ত না মানায় সমাধান হয়নি। বুধবার বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে নাজমিনের অবস্থানের ও আত্মহত্যার হুমকির খবর পেয়ে রাতে তিনি দুইজন গ্রাম পুলিশ পাঠিয়ে পাহারা দিয়েছেন, যাতে মেয়েটি কোন দুর্ঘটনা না ঘটায়। সকালে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুনেছি আহত নাজমিন বেগম এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

[৬] বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, এব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ