শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কোভিডে শিক্ষকসহ এক নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি : [২] জেলা সদরের ঠনঠনিয়ে এলাকায় কোভিড-১৯ আক্রান্তে আইনুন নাহার (৫৪) নামে এক নারী মৃত্যু হয়েছে। শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার সকাল ৯টায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে তার মৃত্যু হয়।

[৩] এর আগে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতইল্লাহ কমিউনিটি হাসপাতালে শুক্রবার ভোররাত ৪টায় গোলাম রব্বানী (৫৭) নামে এক শিক্ষক কোভিড-১৯ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় শুক্রবার দুইজন কোভিড-১৯ আক্রান্তে মৃত্যু হলো।

[৪] হাসপাতাল সূত্রে জানা যায়, আইনুন নাহার কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ১ জুলাই মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। কিন্তু তার পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিতে না পারায় রাতে মোহাম্মদ আলী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

[৫] বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিক আমিন কাজল এ প্রতিবেদক-কে বলেন, নিহত আইনুনের লাশ দাফনের জন্য জীবানুমুক্ত করে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়