শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বতসোয়ানায় সাড়ে তিনশ হাতির ‘রহস্যজনক মৃত্যু’

সাদেক আলী: [২] আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ বতসোয়ানায় গত দুই মাসে অজ্ঞাত কারণে শত শত হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। সম্প্রতি দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

[৩] মৃত হাতিদের দাঁত অক্ষত থাকায় চোরাশিকারিরা সেগুলোকে হত্যা করেনি বলে প্রাথমিকভাবে মনে হলেও প্রাকৃতিকবিষক্রিয়া না অন্য কোনো কারণে এই বিপুল সংখ্যক হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

[৪] বতসোয়ানার সরকার বলেছে, তারা কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের তিনটি ল্যাবরেটরিতে মৃত হাতিদের নমুনা পরীক্ষা করে দেখতে বলবে।

[৫] আফ্রিকা মহাদেশে যত হাতি আছে, বতসোয়ানায় তার প্রায় এক তৃতীয়াংশের দেখা মেলে বলে জানিয়েছে বিবিসি।

[৬] যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ন্যাশনাল পার্ক রেসকিউর কর্মকর্তা নিয়াল ম্যাককান সংবাদমাধ্যম বিবিসিকে জানান, স্থানীয় পরিবেশ সংরক্ষণবাদীরা মে মাসের শুরুর দিকে ব-দ্বীপের ওপর দিয়ে বিমান ভ্রমণ করার সময় কিছু হাতির মরদেহ চোখে পড়লে বসতোয়ানার সরকারকে বিষয়টি জানায়। তিনি বলেন, ‘তারা ঐ অঞ্চলের ওপর দিয়ে তিন ঘণ্টার একটি ফ্লাইটে যাওয়ার সময় ১৬৯টি হাতির মরদেহ দেখে। তিন ঘণ্টার ফ্লাইটে ঐ পরিমাণ হাতির মরদেহ দেখতে পাওয়া খুবই অস্বাভাবিক।’

[৭] ড. ম্যাককানের মতে যেভাবে প্রাণীগুলো মারা যাচ্ছে - অনেকগুলো হাতিকেই মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গেছে - এবং অন্য হাতিগুলোকে চক্রাকারে ঘুরতে দেখা যাচ্ছে, তাদের স্নায়ুবিক প্রক্রিয়া কোন ধরণের আক্রমণের শিকার হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

[৮] হাতিগুলোর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা না যাওয়ায় তাদের মধ্যে থেকে কোন রোগ মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে কিনা, সেই সম্ভাবনাও বাতিল করে দেয়া যাচ্ছে না ।

[৯] কোভিড-১৯ মহামারি এখন প্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে - এই বিষয়টিরও উল্লেখ করেন ড. ম্যাককান। তিনি বলেন, ‘এটি পরিবেশগত বিপর্যয় - তবে এটি জনস্বাস্থ্য বিষয়ক দুর্যোগেও পরিণত হতে পারে।’ সূত্র: বিডিনিউজ, ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়