শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মোবাইলে উচ্চস্বরে কথা বলায় হত্যা, জড়িত ৪ আসামি গ্রেফতার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামীসহ ০৪জনকে গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।মোবাইলে উচ্চস্বরে কথা বলা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

[৩] পুলিশ জানায়, ৩ জুন (শুক্রবার) ভোর ০৩.৪০ ঘটিকার সময় হালিশহর থানাধীন বউ বাজারস্থ নীল কালু শাহ মাজার এলাকা হতে আসামী মোঃ শাহরিয়ার ফারদিন প্রকাশ তুহিন(১৯)কে গ্রেফতার করা হয়। এর আগে সিএমপির পাহাড়তলী থানাধীন মুরর্গী ফার্ম এলাকা হতে আসামি মো. ইব্রাহীম মুন্না(২৬)কে ০২ জুলাই গ্রেফতার করে। আসামী মো. ইব্রাহীম মুন্না(২৬) এর প্রদত্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের সামনে হতে মো. ইয়াছিন আরাফাত টিটু(৩০)কে এবং গ্রেফতারকৃত আসামিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেকল গ্রাম হতে হত্যা মামলার মূল আসামী মো. ইরফান প্রকাশ বাবু(২৩) কে গ্রেফতার করা হয়।

[৪] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ জানান, মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন), সিএমপি, চট্টগ্রামের সার্বিক তত্ত্বাবধান ও নিদের্শনায়, অফিসার ইনচার্জ ডবলমুরিং মডেল থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই/ অর্নব বড়ুয়া ও এসআই/ রাজীব কান্তি দে সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিরচালনা করে।

[৫] এস আই অর্ণব বড়ুয়া জানান, গত ১৫ মার্চ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন হাজীপাড়া মসজিদের পার্শ্বে ইমরানের রিক্সার গ্যারেজের সামনে রাস্তার মোবাইল ফোনে উচ্ছস্বরে কথা বলাকে কেন্দ্র করে আসামী মোঃ ইরফান বাবু(২৩) ধারালো ছোরা দিয়ে ভিকটিম অভি মীর’কে বুকের ডান পাশে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে গত ১৮ জুন সামান্য সুস্থ হইয়া থানায় এজাহার দায়ের করলে সূত্রোক্ত মামলা রুজু হয়। পরবর্তীতে ভিকটিম অভী মীর গত ২৪ জুন মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুবরণ করেন করে। তিনি আরও বলেন, আসামিরা প্রত্যক্ষভাবে ঘটনায় জড়িত থাকার করে স্বীকার করে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়