শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজর কিংবদন্তি ক্রিকেটার স্যার এভারটন উইকস আর নেই

স্পোর্টস ডেস্ক : [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

[৩] বার্ধক্যজনিত অসুস্থতায় ৯৫ বছর বয়সে বার্বাডোজে নিজ বাড়িতে মারা গেছেন সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ২০১৯ সালের জুনে হার্ট অ্যাটাক হয়েছিল তার, এরপর থেকে অসুস্থতার মধ্যেই সময় কাটছিল তার। - ক্রিকইনফো

[৪] ১৯৪৮ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয়েছিল উইকসের। সেই বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি, যা এখনও বিশ্বরেকর্ড।

[৫] এটা অবশ্য ছয় টেস্টে ছয় সেঞ্চুরিও হতে পারতো। ষষ্ঠ ইনিংসে আম্পায়ারের ভুলে ৯০ রানে রান আউট হয়েছিলেন উইকস। টেস্টে মাত্র ১২ ইনিংসেই এক হাজার রান ছুঁয়ে ফেলেন তিনি। হার্বার্ট সাটক্লিকের সঙ্গে এটাও যৌথভাবে বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে ৪৮ টেস্টে ৫৮.৬১ গড়ে চার হাজার ৪৫৫ রান করা উইকস ১৯৯৫ সালে নাইটহুড উপাধি পান।

[৬] ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লিউ’ এর শেষ জীবিত সদস্য ছিলেন উইকস। অন্য দুজন স্যার ক্লাইড ওয়ালকট ও স্যার ফ্রাঙ্ক ওরেল আগেই না ফেরার দেশে পাড়ি জমান।

[৭] মৃত্যুর আগে তিন ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন উইকস। এর মধ্যে এক ছেলে ডেভিড মারি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯ টেস্ট খেলেন। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়