শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: যারা সামনে থেকে লড়ছেন, তাদের পেছনে সামান্য ২০ কোটি টাকা খরচ নিয়ে এতো সমালোচনা?

কামরুল হাসান মামুন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়ার খরচ ২০ কোটি টাকা কীভাবে হয়েছে? এই নিয়ে যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়েছে এবং হচ্ছে। এই সমালোচনার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের লোকজন এখন কীভাবে খরচ কমানো যায় সেটা নিয়ে ভাবছেন। যাচ্ছে ২০ কোটি টাকাকে ২০০০ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী দিয়ে ভাগ করলে জনপ্রতি দুই মাসে খরচ হয় এক লাখ টাকা। আর মাসে ৫০ হাজার টাকা। প্রতিদিন গড়ে মাথাপিছু খরচ এক হাজার ৬৬৬ টাকা। এইটা কি খুব বেশি? এর থেকে খরচ কমিয়ে কি স্বাস্থ্যকর্মীদের নিম্নমানের জায়গায় রেখে টাকা সাশ্রয় করতে চান? এরকমটাই শুনছি। যা হবে অত্যন্ত দুঃখজনক। বরং তাদের আরো ভালো মানের খাবার কীভাবে দেওয়া যায় সেই বিষয়টা ভাবা উচিত। খরচটা বেশি হয়েছে হোটেল ভাড়াটে।

এইদিক থেকে আমি ভাবছি আমাদের হোটেলগুলো কেনো ডিসকাউন্ট দিলো না? যেই দেশে আমলাদের গাড়ির তেলের পেছনে, গাড়ির পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ হয় সেই দেশে করোনা যুদ্ধে যারা সামনে থেকে লড়ছেন তাদের পেছনে সামান্য ২০ কোটি টাকা খরচ নিয়ে এতো সমালোচনা? যেসব হোটেলে ডাক্তাররা থেকেছেন সেই হোটেলতো এই সময় খালিই থাকতো? তাছাড়া দেশের প্রতি তাদের কোন অবলিগেশন নেই? স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়ার মান যেন আরো ভালো করে। তাদের নাস্তার যেই ছবি দেখেছি তা খুবই পীড়াদায়ক। হ্যাঁ, এ নিয়ে দুর্নীতি হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা যেতেই পারে। আর হয়ে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হউক সেটাও কামনা করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়