শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ‘জয়’ করলেন অপু ও তার অসুস্থ বাবা-মা

রাহুল রাজ : [২] ক’রোনাভাইরাসের থাবা পড়েছিল ক্রিকেটাট নাজমুল ইসলাম অপুর পরিবারে। কিছুদিন আগে অপু ও তার বাবা-মা ছোঁয়াচে এই ভাইরাসে আ’ক্রান্ত হয়েছিলেন।

[৩] তবে ঘরে বসে করোনাকে জয় করলেন অপু ও তার অসুস্থ বাবা-মা। দ্বিতীয়বার করোনা টেস্টে তিনজনেরই ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। অপুর বাবা-মা করোনা আ’ক্রান্ত হওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। বাবা হৃদরোগ ও মা ডায়াবেটিসে ভুগছিলেন।

[৪] যার কারণে বেশি বিপাকে পড়তে হয়েছিল তাদের নিয়ে। থেমে থেমে জ্বর এসেছিল মায়েরও। তবে এখন ঘরে বসে নিয়ম মেনে চিকিৎসা নেওয়াতে করোনা থেকে মুক্তি পেয়েছেন সকলে।

[৫] করোনা থেকে মুক্তি পাওয়া নিয়ে বিডিক্রিকটাইমকে অপু বলেন, “আলহামদুলিল্লাহ্, সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আব্বুকে নিয়ে বেশি টেনশন ছিল, তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন নিজের অসুস্থতা ভুলে যাওয়ার চেষ্টা করেছি। কারণ, বাবা-মা আগে। তবে সব মিলিয়ে খুব বাজে অভিজ্ঞতা হল।”

[৬] বাংলাদেশ ক্রিকেটে নাগিন ড্যান্সের জন্য বিখ্যাত হয়ে আছেন এই বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন অপু। ১ টেস্টে নিয়েছেন ৪ উইকেট, ৫ ওয়ানডেতে ৫ উইকেট এবং ১৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়