শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার উঠে যাচ্ছে কক্সবাজারের লকডাউন

ডেস্ক রিপোর্ট : [২] টানা ২৫ দিন পর কক্সবাজার শহরে লকডাউন শিথিল হচ্ছে। বুধবার (১ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে শহরে সবধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় সিভিল সার্জনের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে এ সংক্রান্ত স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। লকডাউন শিথিল করা হলেও এ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে করোনার বিস্তার না ঘটে।

[৩] করোনা সংক্রমণের কারণে গত ৫ জুন কক্সবাজার শহরকে দেশের প্রথম ‘রেড জোন’ ঘোষণা করে পরদিন ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত পক্ষকালের লকডাউন ঘোষণা হয়। পরে এ লকডাউনের সময়সীমা আরও দশদিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।

তবে করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ থেকেই কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশপাশি সমুদ্র সৈকতেও মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

[৪] এরপর গত ২৪ মার্চ কক্সবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং এদিন থেকে কক্সবাজার জেলাকে অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন করে ‘লকডাউন’ ঘোষণা করা হয়। কার্যত তখন থেকেই কক্সবাজারের অধিকাংশ ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে এবং লোকজন ঘরবন্দি রয়েছে। সম্প্রতি ‘রেড জোন’ চিহ্নিত দেশের কয়েকটি জেলায় আগামী ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, যারমধ্যে কক্সবাজারও রয়েছে।

[৫] দীর্ঘ সাড়ে তিন মাসের এ লকডাউন শিথিল করার জন্য সোমবার (২৯ জুন) বিকেলে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি দোকান ভাড়া মওকুফসহ কয়েকদফা দাবি-দাওয়া জানিয়েছে। কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা দাবি করছেন, এ লকডাউনের কারণে কক্সবাজারের পর্যটন শিল্পে প্রতিদিন ১০ কোটি টাকার বেশি ক্ষতির শিকার হচ্ছে।বাংলানিউজ, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়