শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ করলেন তথ্যমন্ত্রী

সমীরণ রায় : [২] মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট-পিআইবিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ড. হাছান মাহমুদ সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত করোনাকালীন সহায়তার চেক বিতরণ করেন।

[৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, করোনার শুরু থেকে শেখ হাসিনা দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত সাত কোটির বেশি মানুষ সহায়তার আওতায় এসেছেন। দীর্ঘদিন ধরে কর্মহীন, চাকুরি হারানো ও বেতন না পাওয়া সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।

[৪] তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে দেড় হাজার সাংবাদিক এ সহায়তা পাবেন এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। করোনাকালীন বিশেষ সহায়তা ছাড়াও ২০১৯-২০ অর্থবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়মিত বরাদ্দ ১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা থেকে ১৯৯ জন সাংবাদিক ও তাদের পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে।

[৫] ড. হাছান মাহমুদ বলেন, রাষ্ট্র সবার। দলের সমর্থক না হোক, সরকার বা প্রধানমন্ত্রীসহ সবার সমালোচনা করুক। সহায়তা সবাইকে পেতে হবে।

[৬] এসময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে করোনা ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী দৈনিক বাংলাদেশ খবরের চিত্রগ্রাহক এম মিজানুর রহমান, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান ও দৈনিক সময়ের আলো'র প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের সাংবাদিকের পরিবারপ্রতি ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন তথ্যমন্ত্রী।

[৭] বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়