শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপ ছাড়া আমিরাতের মসজিদে ঢুকতে মানা

ডেস্ক রিপোর্ট : বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় পুনরায় চালু হচ্ছে মসজিদ। তার আগে মুসল্লিদের জন্য দেশটির সরকার ‘কঠোর নির্দেশিকা’ প্রণয়ন করেছে। সেখানে বলা হয়েছে, মসজিদে প্রবেশের আগে সবাইকে অবশ্যই সরকারি করোনা ট্রেসিং অ্যাপ ডাউনলোড করতে হবে। দেশ রূপান্তর

আমিরাতের এই (ALHOSN UAE) অ্যাপ দেশটির স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর থেকে নামিয়ে নিতে পারছেন। এই অ্যাপের মাধ্যমেই সেখানকার সাধারণ মানুষ করোনা সংক্রান্ত সব সেবা পাচ্ছেন। কারো কভিড-১৯ পরীক্ষা করাতে হলে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফলাফলও অ্যাপে পাওয়া যায়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন মসজিদে ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মুসল্লি নামাজ পড়তে পারবেন। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জুম্মার নামাজ বন্ধ থাকবে।

অসুস্থ বয়স্ক নাগরিক এবং ১২ বছরের কম বয়সী বাচ্চাদের মসজিদে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

গাইডলাইনে আর যা আছে:

-মাস্ক বাধ্যতামূলক। সর্বনিম্ন দূরত্ব থাকবে ৩ মিটার।

-ভিড় এড়াতে হবে। ওজু করতে হবে বাড়িতে।

-জায়নামাজ নিজেকেই আনতে হবে। বাড়ি যাওয়ার সময় মসজিদে রেখে যাওয়া যাবে না।

-পবিত্র কুরআন পড়তে হবে ইলেক্ট্রনিক ডিভাইসে। সেটা বাড়ি থেকে আনতে হবে। সরাসরি কুরআন নিয়ে মসজিদে যাওয়া যাবে না।

-কোনো মসজিদ থেকে নতুন সংক্রমণের খবর আসলেই আবার বন্ধ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়