শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

মিনহাজুল আবেদীন : [২] সোমবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশমশ্রেণিতে পড়ে। প্রথম আলো

[৩] কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের চৌধুরী বলেন, ওই ছাত্রীর মা আজ বিকেলে সেনবাগ উপজেলার বাপের বাড়িতে যান। তিনি যাওয়ার সময় বাড়িতে তার স্কুলপড়ুয়া মেয়েকে রেখে যান। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে একই এলাকার আবদুর রহিম ওরফে রবিন (১৯) ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৫) হাত-মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। বাংলানিউজ

[৪] পরে ধর্ষণের শিকার ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তিনি বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে চলে আসেন এবং এ ঘটনায় আবদুর রহিম ওরফে রবিনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। জাগোনিউজ

[৫] পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে আগামীকাল ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবদুর রহিমকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়