শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যমুনার পানি বৃদ্ধির সাথে বাড়ছে বানভাসিদের দুর্গতি

সোহাগ হাসান, সিরাজঞ্জ: [২] যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে বাড়ছে মানুষের দুর্ভোগ।

[৩] সোমবার ( ২৯ জুন) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজিপুর উপজেলা পয়েন্টে যমুনা নদীর বৃদ্ধি পায় ২৯ সেন্টিমিটার এবং তা সকালে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপয় দিয়ে প্রবাহিত হচ্ছিল। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

[৪] এদিকে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় দরিদ্র অসহায় মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা সহায়সম্বল, গরু-ছাগল, হাস-মুরগী নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকে ঘরের খাট-চৌকি দিয়ে মাচাং বানিয়ে পরিবার পরিজন নিয়ে গাদাগাদি করে মানবেতর জীবন যাপন করছে। জ্বালানি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে বানভাসি পানিবন্দি মানুষেরা।

[৫] কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানান, রতনকান্দি হাটখোলা থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা সড়কটি পানিতে তলিয়ে গেলে আশপাশ এলাকায় পানি ঢুকে ডুবে গেছে দেড় শতাধিক বাড়িঘর, পানিবন্দি হয়ে পড়েছে অন্তত হাজার হাজার মানুষ।

[৬] কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বদিক দিয়ে নদীর পানি উঁপচে পড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাটখোলা- কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদ পযন্ত দেড় কিলোমিটার পাকা সড়কটি ডুবে যায়। ডুবে যাওয়া শুভগাছা ইউনিয়নের পানিবন্দি মানুষদের জন্য ২৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষদের তালিকা করে তাদের মধ্যে বিতরণ করা হবে।

  • সর্বশেষ