শিরোনাম
◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘বক্সিং ডে’ টেস্ট হবে না?

স্পোর্টস ডেস্ক : [২] ‘বক্সিং ডে’ তে মেলবোর্নে বিরাট কোহলি-স্টিভ স্মিথ দ্বৈরথ হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। করোনার কারণে এমসিজি থেকে ‘বক্সিং ডে’ টেস্ট সরানোর পক্ষে বক্তব্য সাবেক অজি অধিনায়ক মার্ক টেলর।

[৩] অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মারণ ভাইরাসের সংক্রমণ এখনও কমেনি। অস্ট্রেলিয়ার অন্যতম ব্যস্ত শহর মেলবোর্ন। সেখানে করোনাভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। তাই মনে করা হচ্ছে, মেলবোর্ন শহরের বেশ কিছু অংশে ফের লকডাউন হতে পারে।

[৪] এই পরিস্থিতিতে টেলরের বক্তব্য, বক্সিং ডে টেস্টে বড় জোর ১০-২০ হাজার দর্শক উপস্থিত থাকতে পারেন। ভারত-অস্ট্রেলিয়ার মতো দুই হেভিওয়েট দলের খেলায় যা একেবারেই কাম্য নয়। বিকল্প ভেন্যু হিসেবে পার্থ কিংবা অ্যাডিলেড ওভালের কথা বলছেন সাবেক অজি অধিনায়ক। এই দুটি মাঠেই অনেক বেশি দর্শক দেখতে পাওয়া যাবে বলে ধারণা টেলরের। - সংবাদপ্রতিদিন

[৫] কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক টিম পেইনও মেলবোর্নে টেস্ট হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এবার তাতে সুর মেলালেন মার্ক টেলরও। তার সাফ কথা যেখানে দর্শক আসতে পারবে, সেখানেই টেস্ট ম্যাচ সরিয়ে নিয়ে যাক ক্রিকেট অস্ট্রেলিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ ডনের দেশে চার টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। এই সিরিজের জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। - জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়