শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ক্রিকেট দল আয়ারল্যান্ড সিরিজকে ‘পিকনিক ট্যুর’ ভেবেছিলো, কড়া সমালোচনা  রমেশের

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অপ্রত্যাশিত হারের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক ওপেনার সদাগোপ্পন রমেশ। তার মতে, ভারতীয় ক্রিকেটাররা এই সিরিজকে ‘পিকনিক ট্যুর’ হিসেবে নিয়েছিলেন। আর সেই সুযোগ নিয়েই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ে ভারতের বিপক্ষে যে কোন ফরম্যাটে প্রথমবার জয় পেয়েছে আয়ারল্যান্ড।

ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে রমেশ বলেন, 'বড় বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে স্বাগতিকরা ভারতীয় ব্যাটারদের শর্ট বল দিয়ে চাপে ফেলেছে। অন্যদিকে ভারত শুরু থেকেই ম্যাচটিকে সহজভাবে নিয়েছিল, যার ফল ভুগতে হয়েছে মাঠে।'

রমেশের ভাষ্য, 'ভারতীয় দল ভেবেছিল, আয়ারল্যান্ড সফরটা পিকনিক ট্যুর, যেখানে সহজেই তারা জিতে যাবে। তাদের আসল মনোযোগ ছিল ইংল্যান্ড সিরিজে। কিন্তু আয়ারল্যান্ড বুঝিয়ে দিয়েছে, এটা কোনো পিকনিক স্পট নয়।

শ্রেয়াস আইয়ারদের সমালোচনা করে তিনি আরও বলেন, 'হাতিও কখনো কখনো পিছলে যায়। কিন্তু আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে এমনটা আশা করা যায় না।  বিশেষ করে যে দল  সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এক মাস টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর ভারতীয় ক্রিকেটাররা আরও তিন মাস আইপিএলে খেলেছে। টানা চার মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলার পর আয়ারল্যান্ডের কাছে হারের আদতে কোনো ব্যাখ্যা নেই।

দলে ক্যাচ মিসের ভয়াবহ সমস্যা রয়েছে উল্লেখ করে রমেশ বলেন, 'ভারত ভয়ঙ্কর বাজে ক্রিকেট খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, এমনকি গতকালও তারা ক্যাচ ফেলেছে।

বিশেষ করে উঁচু ক্যাচ নিতে তারা বারবার ব্যর্থ হচ্ছে। আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকায় শুধু ব্যাটিং বা বোলিং করেই দুর্বল ফিল্ডিং আড়াল করা যায়। আইপিএলে অনেকেই শুধু ব্যাটিংয়ের কারণে নিজেদের দুর্বল ফিল্ডিং আড়াল করতে পেরেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে একাদশে থাকতে হলে ভালো ফিল্ডার হওয়াও জরুরি।

  • সর্বশেষ