শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম-‌চে‌তেশ্বর পূজারাসহ পাঁচ ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দিলো এমসিসি

স্পোর্টস ডেস্ক : এমসিসি (মেরিলেবোন ক্রিকেট ক্লাব) ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারকে তাদের মর্যাদাপূর্ণ ‘অনারারি লাইফ মেম্বারশিপ’ বা আজীবন সম্মানসূচক সদস্যপদ প্রদান করেছে। এই তালিকায় আছেন বাংলাদেশের সদ্য সাবেক তারকা ওপেনার ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার (২৮ জুন ২০২৬) লর্ডসে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় এমসিসি। তামিম ছাড়াও এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫,০০০-এর বেশি রান করেছেন তিনি। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে ঐতিহ্যবাহী এই ভেন্যুর অনার্স বোর্ডে নাম লেখান তামিম।

ওয়ানডে ফরম্যাটে ২৪৩ ম্যাচে ৮,০০০-এর বেশি রান নিয়ে তিনি টাইগারদের সর্বকালের সেরা রানসংগ্রাহক। ২০১১ সালে উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তামিম, যিনি সম্প্রতি বিসিবির সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

advertisement

অন্যদের মধ্যে নিউজিল্যান্ডের দুই অলরাউন্ডার সুজি বেটস ও সোফি ডিভাইন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। বেটস নারী টি-টোয়েন্টিতে বিশ্বসেরা রানসংগ্রাহক।

অন্যদিকে ২০২৪ সালে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ডিভাইন ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮,০০০ রান ও ২৪০-এর বেশি উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার মেল জোন্স মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ধারাভাষ্যকার ও নারী ক্রিকেটের উন্নয়নে অবদানের জন্য এই সম্মান পেয়েছেন। গত বছর আফগান নারী ক্রিকেট দলকে নিরাপদে অস্ট্রেলিয়ায় স্থানান্তরে ভূমিকা রাখায় তিনি এমসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কারও পান। এ ছাড়া ভারতের হয়ে ১০৩ টেস্টে ৭,১৯৫ রান করা ‘রান মেশিন’ চেতেশ্বর পূজারাকেও এই সম্মানসূচক সদস্যপদ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ