শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনের যথাযথ প্রয়োগের অভাবে যাত্রীদের জীবন-মরণের কোন গ্যারান্টি নেই : মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি মহাসচিব বলেন, সরকার নিজেদের ক্ষমতা সামলাতেই ব্যস্ত থাকার কারণে জননিরাপত্তার বিষয়টির প্রতি সবসময় গুরুত্বহীন থেকেছে। যে কারণে প্রতিনিয়ত এধরনের দুর্ঘটনার শিকার হয়ে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারাচ্ছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবহন সেক্টরে চরম নৈরাজ্য বিরাজ করছে। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকলে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকে না। বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে অন্তত ত্রিশ জনের নির্মম মৃত্যুর খবরে খুবই বেদনাহত হয়েছি। এই দুর্ঘটনায় নিহতদের শোকাহত পরিবারের সদস্যদেরকে সান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই।

[৪] সোমবার লঞ্চ ডুবিতে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়