শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রভাব, আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোচিং স্টাফদের ৫০ ভাগ বেতন কাটলো

স্পোর্টস ডেস্ক : [২] করোনার প্রভাবে ক্রিকেট বন্ধ থাকায় বড় বড় ক্রিকেট বোর্ডগুলোর পাশাপাশি আর্থিক ক্ষতি চোখ রাঙাচ্ছে অপেক্ষাকৃত ছোট বোর্ডগুলোকেও। কিছুদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের বেশ কিছু কর্মকর্তা কর্মচারীকে বেতন কর্তনের পাশাপাশি ছাটাই করতে বাধ্য হয়েছে আর্থিক ক্ষতি পোষাতে। এবার একই খাতায় নাম উঠালো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

[৩] তবে কাউকে চাকুরিচ্যুত করতে যাচ্ছে না তারা। ছাটাই না করে বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে এসিবি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিদেশী কোচিং কর্মকর্তাদের বেতন জুন মাসে কোভিড-১৯ মহামারীর কারণে ৫০ শতাংশ হ্রাস করেছে। এর আগে ঘোষণা দেয়া হয়েছিল যে মে মাসের জন্য কোচিং কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে আনবে তারা।

[৪] রোববার ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন এসিবির মিডিয়া ম্যানেজার আবদুল্লাহ খান পাকথানী।

[৫] পাকথানী বলেন, এসিবি মে মাসের জন্য বিদেশি কোচের ২৫ শতাংশ বেতন কমিয়েছে কিন্তু জুন মাসে কোভিড-১৯ মহামারীজনিত কারণে তাদের পঞ্চাশ শতাংশ বেতন হ্রাস পেয়েছে। জুন শেষ হয়েছে এবং কোভিড -১৯ এর পরিস্থিতি বিবেচনা করে পরে জুলাইয়ের বেতন নির্ধারণ করা হবে।

[৬] জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ স্থগিত হলে জুনে ৫০ শতাংশ বেতন কমানোর পরিকল্পনাও ছিল বোর্ডের, যদিও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। করোনা পরিস্থিতি বিবেচনায় সেই সিরিজটি সম্ভব নয় বলেই বেতন কর্তনের পথে হাঁটলো এসিবি। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ