শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বি এম কামরুল হাসান : পিপিই পরে মাইক্রোবাসে !! ওহ মাই গড !!

তিনমাস আগে যেদিন শুনেছিলাম ঢাকার একটি হাসপাতালে পিপিই বিতরণ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, সেদিন আমার গা শিউরে উঠেছিল। এটা তো ব্যক্তিগত সংগ্রহের বস্তু নয়, প্রাতিষ্ঠানিক সংগ্রহের। ফোন করে পরিচিতজনকে বুঝিয়েছিলাম। কে শোনে কার কথা !! পিপিই বিষয়ে প্রশিক্ষণের গুরুত্ব সেদিন উপলব্ধি করি । আজ আবার একটি সংবাদের একটি লাইন পড়ে গায়ের লোম খাড়া হয়ে গেছে । বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম 'দুই মাসে চিকিৎসক স্বাস্থ্যকর্মী থাকা খাওয়া খরচ ২০ কোটি টাকা!' ।

শিরোনাম বিষয়টি আজকের আলোচ্য বিষয় নয় । খবরের ভেতরের একটি লাইন হচ্ছে, স্বাস্থ্যকর্মীদের হোটেল থেকে আনা-নেয়ার জন্য যে মাইক্রোবাস দেয়া হয়েছিল তার বেশিরভাগ ছিল নন-এসি। পিপিই পরে গাড়িতে বসা যেত না গরমে । সত্যি হলে অভিযোগ মারাত্মক !! পিপিই পরে মাইক্রোবাসে !! ওহ মাই গড !! ডনিং (পিপিই পরা), ডফিং (পিপিই খোলা ) এলাকা থাকবে হাসপাতালে । পিপিই পরবেন হাসপাতালে, খুলবেন হাসপাতালে । ওটা পরে মাইক্রোবাসে কেন ? অবশ্য অ্যাম্বুলেন্স এর বিষয় ভিন্ন। একবার পিপিই পরে পজিটিভ রোগী দেখার পর এটা এটম বোমা হয়ে যায় । আপনি ওটা পরে মাইক্রোবাসে উঠছেন মানে আপনি এটম বোমা সাথে নিয়ে ঘুরছেন । ভাবা যায় ?

পিপিই পরে যত্রতত্র ঘোরাকে অধিক সংখ্যক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হবার একটা কারণ বলে অনেকে মনে করছেন । এটার সমাধানে জরুরিভিত্তিতে প্রশিক্ষণ অত্যাবশ্যক । লেখকঃ: প্রবাসী চিকিৎসক, কলামিস্ট। ফেইসবুক থেকে

  • সর্বশেষ