শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে কোভিড পরীক্ষায় ভোগান্তির শেষ নেই

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] কোভিড-১৯ পরীক্ষার জন্য ৬০০ নমুনা সংগ্রহের পরও তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠাতে পারছে না ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনার ফল না আসায় এই জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

[৩] ঈশ্বরদী উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাক্তার আসমা খান জানান, ঈশ্বরদীতে বরাদ্দকৃত নমুনা সংগ্রহের কিট জুনের ১১ তারিখের মধ্যে শেষ হয়ে যায়। ১৭ জুন থেকে রূপপুর পারমাণবিক প্রকল্পের বিভিন্ন কোম্পানির সরবরাহ করা কিট আর অ্যাম্পুল দিয়ে নমুনা সংগ্রহ শুরু করা হলেও সেগুলো পরীক্ষার জন্য রাজশাহী বা ঢাকাতে পারছে না স্বাস্থ্য বিভাগ।

[৪] জুনের ২৫ তারিখ পর্যন্ত ৬০০ নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের অধিকাংশই রূপপুর প্রকল্পের শ্রমিক-কর্মচারীদের। সেগুলো ল্যাবে পাঠানো যায়নি বলে জানান ডা. আসমা।

[৫] আসমা খান বলেন, নমুনা পাঠানোর জন্য বিশেষ 'বক্স' দরকার হয়। আগেরগুলো ল্যাব থেকে ফেরত আসেনি, ফলে নতুন করে নমুনা ল্যাবে পাঠানো যাচ্ছে না। এমন অবস্থায় সংগৃহীত ৬০০ নমুনা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রিজিং করা হয়েছে।

[৬] বিপুল পরিমাণ নমুনা জমে যাওয়ায় এবং কিট ও অ্যাম্পুল সংকটে নমুনা সংগ্রহ সীমিত করা হয়েছে বলে জানান তিনি।

[৭] ২৫ জুনের পর থেকে নতুন করে নমুনা নেয়া হচ্ছে না। গত একমাসে ঈশ্বরদীতে প্রায় ১৩’শ নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৭০০ নমুনা রাজশাহী এবং ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে যার অধিকাংশের ফল এসেছে।

[৮] পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদি ইকবাল জানান, ল্যাবে অতিরিক্ত চাপ থাকায় সব নমুনা পরীক্ষা করে রিপোর্ট না আসার কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়