শিরোনাম
◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের ◈ ভারতের ছত্তিশগড়ে মিলল ১.২২ ক্যারেটের পাঁচটি মূল্যবান হীরা ◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়া আলোচিত সেই কৃষক কবির হোসেন মারা গেছেন ◈ বাংলাদেশের বৃহত্তম বন্দরে সৌদি পরিচালিত টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হবে আগামী মাসে ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সেবা দিতে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারীর যেসব সড়ক লকডাউন হবে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ওয়ারী এলাকায় তিনটি প্রধান সড়ক এবং পাঁচটি গলিপথ লকডাউনের আওতায় আসবে। প্রধান সড়কগুলো হলো টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড এবং জয় কালী মন্দির হতে বলদা গার্ডেন পর্যন্ত।

গলিপথ গুলোর মধ্যে রয়েছে, লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র‌্যাংকিনরোড এবং নবাব রোড।
এ সবকটি সড়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে পড়েছে।

জানা গেছে, গত ২৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে ওয়ারী এলাকার এই সড়কগুলো লকডাউনের আওতায় থাকবে বলে উল্লেখ করা হয়। চিঠিটি ডিএসসিসির সচিব দপ্তর থেকে ২৪ জুন গ্রহণ করা হয়।

ওই চিঠিতে আরো উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় কারিগরি গ্রুপের ২২ জুন গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকার (ম্যাপ সংযুক্ত) উল্লেখিত সড়কগুলোকে রেড জোনের আওতায় এনে বাস্তবায়ন গ্রহণের জন্য অনুরোধ জানানো হল। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা প্রয়োজন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে চার দিন আগে এই চিঠি দেওয়া হলেও এখনো স্বাস্থ্য সেবা বিভাগ থেকে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারি এলাকায় লকডাউন বাস্তবায়ন করার নির্দেশনা জানিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে রোববার রাতে দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে সংস্থাটির প্রধান নিবার্হী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন এখনো কোনো চিঠি পায়নি। হয়তো কাল সোমবার পেতেও পারে।

এর আগে গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ঢাকা মহানগরীর ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। আর পূর্ব রাজাবাজারের রেড জোন চলমান আছে।

ওয়ারীতে লকডাউন বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান রোববার রাতে বলেন, তিনি এখনো লকডাউন বাস্তবায়নের বিষয়ে করপোরেশন থেকে কোনো নির্দেশনা পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়