শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন প্রতিভাদের সামনে আনতে সুশান্তের নামে ফাউন্ডেশন

মুসফিরাহ হাবীব: [২] তিনি বেঁচে না থাকলেও স্বপ্নগুলো এখনও জীবিত। তাই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপূর্ণ স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছে তার পরিবার।

[৩] সুশান্তের বহু স্বপ্নের মধ্যে একটি ছিল তিনি অভিনয় শেখাবেন, নতুন প্রতিভা তৈরি করবেন। সে স্বপ্নই বাস্তব রূপ পেতে চলেছে। সুশান্তের পরিবার নতুন প্রতিভাদের জন্য অভিনেতার নামেই ‌সংস্থা তৈরি করছে, যেখানে সিনেমা, বিজ্ঞান ও ক্রীড়া জগতের নতুন প্রতিভাদের সমর্থন করা হবে।

[৪] যার নাম হবে সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন (‌এসএসআরএফ)‌। তরুণ প্রতিভার বিকাশে কাজ করবে এই ফাউন্ডেশন। সুশান্তের খুব কাছের সিনেমা, ক্রীড়া ও বিজ্ঞানক্ষেত্রের প্রতিভাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এ ফাউন্ডেশন।

[৫] এছাড়াও, প্রয়াত অভিনেতার পৈতৃক ভিটায় স্থাপন করা হবে সুশান্তর স্মৃতিসৌধ। পরিবারের পক্ষ থেকে এও বলা হয়, ‘‌পাশাপাশি তার শৈশবের শহরে রাজীব নগরে তৈরি করা হবে স্মারক সংগ্রহশালা। তার সংগ্রহ ও ব্যবহার করা জিনিস রাখা হবে সেই সংগ্রহশালায়। থাকবে বই, সেই টেলিস্কোপ-সহ অন্য সামগ্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়