শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের পেওনিয়ার প্রিপেইড মাস্টারকার্ড ব্যবহারকারীরা বিপাকে

শাহানুজ্জামান টিটু: [২] বন্ধ করে রাখা হয়েছে সব পেওনিয়ার প্রিপেইড কার্ড। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ) যুক্তরাজ্যের ওয়্যারকার্ড সলিউশন লিমিটেডকে সব ধরনের আর্থিক কর্মকাণ্ড বন্ধসহ অন্যান্য বিধিনিষেধ দিয়েছে।

[৩] জার্মান কোম্পানি ওয়্যারকার্ড এজির শাখা হিসেবে যুক্তরাজ্যের কোম্পানিটি গত বৃহস্পতিবার তাদের অসচ্ছলতা দেখিয়ে আবেদন করে। এতে সব পেওনিয়ার প্রিপেইড মাস্টারকার্ড ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। কারণ, এসব কার্ড বরাদ্দ করে ওয়্যারকার্ড ইউকে। প্রথম আলো, টেক ডটআফ্রিকা, পেওনিয়ার ব্লগ।

[৪] পেওনিয়ার জানিয়েছে, এখন প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সাময়িকভাবে অর্থ উত্তোলন বা নতুন কোনো পেমেন্ট নিতে পারবেন না। পেওনিয়ারের কাছে থাকা অধিকাংশ অর্থের ওপর কোনো প্রভাব পড়বে না। পেওনিয়ার এ বিষয়ে অন্যান্য অপশন যুক্ত করার কাজ করছে।

[৫] অনলাইনে কাজ বা ফ্রিল্যান্সারদের মধ্যে পেওনিয়ার অনেক জনপ্রিয়। পেওনিয়ার প্ল্যাটফর্মে অর্থ পরিশোধ করে ফ্রিল্যান্সার ডটকম, ফাইভার, গেটিইমেজেস, আপওয়ার্ক, ৯৯ ডিজাইন, পিপল পার আওয়ার, টপকোডার, ইনভাটোসহ বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস।

[৬] জার্মান পেমেন্ট প্রসেসর ও আর্থিক পরিষেবা সরবরাহকারী ওয়্যারকার্ড এজি ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে ২৫ জুন দেউলিয়া হিসেবে আবেদন করে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০০ কোটি ডলার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী মার্কার ব্রাউন গ্রেপ্তারও হয়েছে। ওয়্যারকার্ড এজির পতনের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়