শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছোট ভাইকে ফাঁসাতে গিয়ে বড় ভাই শ্রীঘরে

বিল্লাল হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি : [২] গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকার কলাপাটুয়া গ্রামের মৃত ইব্রাহীম খলিলের ছেলে ইমরান হোসেন (৩০) গরু-মহিষের মাংসের ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠান ভালই চলছিল। পুরো উপজেলার নামকরা সব হোটেল মালিকরা তার কাছ থেকেই মাংস ক্রয় করে তাদের হোটেল চালাতেন। তার ব্যবসা দেখে তার ছোট ভাই ইকবাল হোসেন (২৭) একই ব্যবসা শুরু করে। কিন্তু বছর না ঘুরতেই ইমরানের চেয়ে বেশি ক্রেতাকে ইকবাল তার দোকানমূখী করতে সক্ষম হয়। আর এটাই ইকবালের জন্য কাল হয়। শুরু হয় ছোট ভাই ইকবালের সাথে বড় ভাই ইমরানের ব্যবসায়িক দন্ধ।

[৩] স্থানীয় ও থানা সূত্র জানায়, ২৬ জুন রাতে ওই ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে আসিফ মিয়া (২৪) থানা পুলিশকে জানায় কলাপাটুয়া গ্রামে ইকবাল হোসেনের বাড়িতে বিয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন ও এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান চালায় এবং ইকবালের লাকড়ী রাখার ঘর থেকে ১০ পিস বিদেশি বিয়ার উদ্ধার করে।

[৪] ইকবাল হোসেন জানান, বড় ভাই ইমরান এর আগেও তাকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে। সেই মামলায় তাকে ২২ দিন কারাবাস করতে হয়েছে বলেও জানান তিনি। ওই মামলার বাদী কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে ১০ পিস ইয়াবা দিয়ে ইকবালকে আদালতে চালান করা হয়েছিল।

[৫] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, প্রাথমিকভাবে ইমরানে তার ছোট ভাইয়ের সাথে ব্যবসায়িক দন্ধের বিষয়টির সত্যতা মিলেছে। এছাড়া ১০ পিস বিদেশী বিয়ার দিয়ে ইকবালকে ফাঁসানো বিষয়টিও সে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। ইমরানকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলে প্রেরণ করা হয়েছে। মামালার বাকী আসামীদের আটকের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ