শিরোনাম
◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখে সংঘাতের এলাকা ফের দখল করেছে চীনের সেনারা

আসিফুজ্জামান পৃথিল : [২] স্থিতাবস্তা বদলানোর চেষ্টা করলে চীনকে ভুগতে হবে, হুঁশিয়ারি ভারতের। পেট্রোল পয়েন্ট ১৪-সহ গোটা এলাকায় চীনা সেনার উপস্থিতির কারণে পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১১এ, ১২ এবং ১৩-এ পৌঁছতে পারছে না ভারতীয় সেনারা। দুদিনের লাদাখ সফর শেষে দিল্লি ফিরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে সীমান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন ভারতীয় সেনাপ্রধান এম এম নাভারনে। আনন্দবাজার. দ্য কুইন্ট, হিন্দু

[৪] চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্রি বলেছেন, পূর্ব লাদাখে সমস্যা মেটানোর পথ একটাই। ভারতীয় বাহিনীর স্বাভাবিক টহলদারির পথে বাধা দেয়া বন্ধ হলেই সমস্যা মেটানোর পথে হাঁটা সম্ভব।

[৫] ভারতীয় সেনা সদরের একটি সূত্র বলছে, এই মুহূর্তে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে চীন। যার মধ্যে পড়েছে বটলনেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট।

[৬] ওই ওয়াই জংশন থেকেই পিপি ১০, ১১, ১১এ, ১২ ও ১৩ যাওয়ার রাস্তা। কিন্তু চীনা সেনারা বসে থাকায় আপাতত সেই এলাকায় পৌঁছাতে পারছে না ভারতীয় সেনা।

[৭] ওয়াই জংশন পয়েন্টটি থেকে লাদাখের ব্রুটসে অবস্থিত ভারতীয় সেনার ছাউনি ৭ কিলোমিটার দূরে এবং ওই শহরের উপর দিয়ে চলে গিয়েছে ভারতের দারবুক-শাইয়োক-দৌলত বেগ ওল্ডি সড়ক, যা চীনের মাথাব্যথার কারণ। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ