শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল : [২] জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামের এক ডেকরেটর ব্যবসায়ীকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

[৩] নিহত লোকমান হোসেন খোকন ওই ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা মোসলেম সিকদারের পুত্র। তবে তাৎক্ষনিকভাবে কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

[৪] এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ-বিন আলম জানান, লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীন ব্যাংকের সামনে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

[৫] ওসি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পর পরই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়