শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সনাক্তকরণ পরীক্ষায় ফি নির্ধারণ করার অপচেষ্টা বন্ধ করুন: খালেকুজ্জামান

সমীরণ রায় : [২] বাসদ সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা বৈশ্বিক মহামারীর কারণে পরীক্ষা ও চিকিৎসা সরকারি খরচেই করতে হবে। কিন্তু সরকার টালবাহনা করে করোনা পরীক্ষা প্রথমে ১টি ল্যাবে শুরু করে। এখন ৬০/৬২ ল্যাবে পরীক্ষা হলেও কম নমুনা সংগ্রহ ও পরীক্ষা হচ্ছে। যেখানে প্রতিদিন কমপক্ষে ৫০,০০০ নমুনা পরীক্ষা দরকার। প্রত্যেক জেলা-উপজেলায় ল্যাব স্থাপন করা প্রয়োজন। কিন্তু সরকার তা না করে এখন পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে যাচ্ছে।

[৩] তিনি বলেন, বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ৩, ৫০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। যদি এক পরিবারে ৪/৫ জনের করোনা পরীক্ষা করতে হয় তাহলে ২০/২৫ হাজার টাকা প্রয়োজন। যা মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও গরীব সাধারণ মানুষের পক্ষে অসম্ভব।

[৪] খালেকুজ্জামান বলেন, সরকার স্বাস্থ্য খাতকেও ব্যবসায়ীদের মুনাফার দৃষ্টিতে দেখছে। সব বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে বিনামূল্যে করোনা পরীক্ষা এবং চিকিৎসা দিতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যখাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি ও দুর্নীতিমুক্তভাবে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে প্রতিহত করা হবে।

[৫] শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়