শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন : এ কেমন দেশ, মহামারী নিয়েও বাণিজ্য চলে!

কামরুল হাসান মামুন : আমরা এক ভয়াবহ প্যান্ডেমিক সময় অতিবাহিত করছি। আর এর মধ্যেই মানুষ এই প্যান্ডেমিককে ব্যাবহার করে নানারকম অনৈতিক বাণিজ্যে লিপ্ত। সংবাদে জানছি ১. নৈরাজ্য হাসপাতল ফার্মেসিতে ২. ক্লিনিকগুলো পকেট কাটছে রোগীর ৩. বেড়েছে অপারেশন ব্যয় ও ওষুধের দাম ৪. ভুয়া করোনা টেস্ট করে টাকার বিনিময়ে সার্টিফিকেট ৫. জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডারের রমরমা ব্যবসা ৬. ৩০. মিনিট অক্সিজেনের জন্য আনোয়ার খান হাসপাতাল ৮৬ হাজার টাকা বিল নেয়, ৭. বাড়তি টাকা দেয় ৯৬% রোগী ৮. বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে স্বেচ্ছাচারিতা।

পৃথিবীর কোন দেশে এইরকম চিত্র কল্পনা করা যায়? অথচ ধর্মের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, রাজনীতির চেতনা ইত্যাদি কোন চেতনার অভাব নাই আমাদের। এইসব চেতনা নিয়ে একটু কিছু বলে দেখেন কতরকমের ট্যাগিং রেগিং চলে দেখুন। একটি দেশের আইন প্রণেতা এমপি অন্য দেশে আটক অথচ কেউ কিছু বলছে না। একটি দেশে আইনপ্রণেতারা হাসপাতাল ৩০ মিনিটের অক্সিজেন দিয়ে ৮৬ হাজার টাকা নিয়ে নেয় কেউ কিছু বলছে না। একটি দেশে আইন প্রণেতা দেশের ব্যাংক লুটে টাকা পাচার করে কেউ কিছু বলে না। পাবেন এমন দেশ?

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়