শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবা পাচার কালে পুলিশের ওসি ও এসআইসহ গ্রেপ্তার ৫

দাউদকান্দি (কুমিল্লা)প্রতিনিধি: [২] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় গত মঙ্গলবার (২৩জুন) গভীর রাতে ঢাকার উত্তরার র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৯টি মোবাইল ফোনসহ শহীদুর রহমান নামে সিআইডির এক পরিদর্শক (ওসি)ও রাকিবুল হাসান নামে টুরিস্ট পুলিশের এক এসআইসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ঢাকা উত্তরা।

[৩] এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গত বুধবার দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৪] র‌্যাব-১ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩জুন) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকামূখি (ঢাকা মেট্রো ল ৪৩-৭৩-১৩) একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৮হাজার ৪৭০পিস ইয়াবা, ৪৫বোতল ফেনসিডিল ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে।এ সময় র‌্যাব মাদকবহনের দায়ে ওই প্রাইভেটকারের আরোহী ৫ জনকে গ্রেপ্তার করেছে।

[৫] গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাসুর গ্রামের হেলাল ভূইয়ার ছেলে আরিফুল ইসলাম(২৭), ঢাকা উত্তরার ১৪নং সেক্টরের বাসা নং-৬০ এর দ্বীন ইসলামের ছেলে জামাল হোসেন(৩২), রাজশাহীর বাঘা থানার শাহাবুদ্দিনের ছেলে শাহ আলম (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বনমালী গ্রামের জোর্ডান উদ্দিন আকন্দের ছেলে রাকিবুল হাসান (৪১), মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকাড়মঙ্গল গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহীদুর রহমান (৩৫)।

[৬] দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো.হারুনুর রশিদ ঘটনার সত্যতা ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ