শিরোনাম
◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে 

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় পাচারের শিকার ঘরে বন্দি ১৩ বাংলাদেশিসহ ২৮ জন উদ্ধার

শেখ সেকেন্দার, মালয়েশিয়া : [২] মালয়েশিয়ায় পাচারের শিকার ঘরে বন্দি থাকা অবস্থায় ১৩ বাংলাদেশিসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাত আড়াইটার সময় একটি ঘর থেকে উদ্ধার করে কুলিম জেলা পুলিশের কার্যালয় নিয়ে আসে।

[৪] কুলিম জেলা পুলিশ সুপার আজহার হাশিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আলোস্টারের কুলিমে তামান এমবিআই দেছাকু পাডাং সেরাইয়ের একটি ঘরে অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করে।

উদ্ধার হওয়াদের মধ্যে তিন দেশের নাগরিকদের পাওয়া গেছে। যথাক্রমে- পাকিস্তানের ৭, বাংলাদেশের ১৩ ও ইন্ডিয়ার ৮ জন। যাদের বয়স আনুমানিক ২১ থেকে ৪৪ বছর। উদ্ধার হওয়াদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিলো না বলে জানায় পুলিশ।

[৫] পুলিশের অভিযানের সময় অই ঘরে পাহারাদার পালিয়ে যায়। তবে একটি প্রায়ভেটকার জব্দ করে পুলিশ।

[৬] পুলিশ সুপার আজহার বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাদেরকে কুয়ালালামপুর থেকে অস্থায়ী হিসাবে ঐ বাড়িতে রাখা হয়েছে। তাদেরকে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে এ বাড়িতে রাখা হয়। পুলিশ প্রায়ভেট কারের মালিকের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

[৭] এদিকে, ২৮ জন বিদেশি অভিবাসীদের উদ্ধারের ঘটনায় মানবপাচার চোরাচালান আইনের ২০০৭ এর ৪৪ ধারায় তদন্ত শুরু করেছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়