শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাত্তরের যুদ্ধে পেয়েছিলাম ভালোবাসা, এখনও পাচ্ছি : ডা. জাফরুল্লাহ

শাহীন খন্দকার : [২] বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আপনারা যে এতজনে দোয়া করেছেন, তা অকল্পনীয়। জাগোনিউজ

[৩] জাফরুল্লাহ চৌধুরী কোভিড-১৯ থেকে মুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ এবং তার চিকিৎসা ব্যয় সম্পর্কে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আরও আলোচনা করা হয় ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাজার ২০২০-২১ বাংলাদেশ প্রেক্ষাপট’ নিয়ে।

[৪] এরআগে, ১৩ জুন গণস্বাস্থ্যের কিটে পরীক্ষা করে তার করোনার ফল নেগেটিভ আসে। ২৫ মে তিনি কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজেটিভ আসে।

[৫] গেল ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়ার কিছুদিন পরেই এই ভাইরাস শনাক্তরণে কিট উদ্ভাবন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এরপর থেকে দেশের মানুষের ভালোবাসা বাড়তে থাকে ডা. জাফরুল্লাহর প্রতি। যদিও তার প্রতিষ্ঠানের উদ্ভাবিত কিট এখন সরকারের নিকট থেকে অনুমোদন পায়নি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ